হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ১৪৫ কার্টুন অবৈধ সিগারেট ও ১৩৮ কেজি ঔষধ জব্দ করেছে শুল্ক-গোয়েন্দা অধিদপ্তর।

মঙ্গলবার সকালে দুবাই ও আর্জেন্টিনা দুটি পৃথক ফ্লাইটে সিগারেট ও ঔষধ জব্দ করা হয়।

শুল্ক-গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছন।

তিনি জানান, মঙ্গলবার সকালে দুবাই থেকে আসা একটি বিমন থেকে ১৪৫ কার্টুন সিগারেট আটক করে। অপর দিকে দুপুরে আর্জেন্টিনা থেকে আসা একটি বিমান থেকে ১৩৮ কেজি অবৈধ ঔষধ জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি টাকা প্রায়।

আজ দুপুর আড়াইটায় বিমানবন্দারে সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারীত জানানো হবে বলেও তিনি জানান।

এআই/