নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তলসহ আব্দুল জব্বার আল মারুফ শ্যামল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাতে কাঞ্চন পৌরসভার মায়ারবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

আব্দুল জব্বার আল মারুফ শ্যামল মায়ারবাড়ি এলাকার আব্দুর রহিমের ছেলে।

কাঞ্চন পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) তছলিম উদ্দিন জানান, আব্দুল জব্বার আল মারুফ শ্যামলের বিরুদ্ধে মাদক ব্যবসা, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাত ১২টার দিকে মায়ার বাড়ি এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলে জানা গেছে।

এফএফ