গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য(এমপি) মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টায় লিটনের ছোট বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে এমপির নিজ বাসভবনে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনকে দুর্বৃত্তরা গুলি করে।

পরে তাকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় তিনি মারা যান।

এমবি