বিসমিল্লাহ গ্রুপের ১২০০ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলার আসামি গোলাম মহিউদ্দিনকে ৫ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রিমান্ড শেষে সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) সহকারি পরিচালক মাহবুব আলম মহানগর হাকিম আদালতে হাজির করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেয়।
জানা যায়, গত ১৫ জুলাই দুদক কর্মকর্তারা সেগুনবাগিচা থেকে আসামি গোলাম মহিউদ্দিনকে গ্রেফতার করে। গত ১৬ জুলাই তার বিরুদ্ধ ১০ দিনের রিমান্ড চাইলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গোলাম মহিউদ্দিন বিসমিল্লাহ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘বে ইয়ার্নের মালিক। তিনি ভুয়া কাগজপত্রের মাধ্যমে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে ৩০০ কোটি টাকা হাতিয়ে নেন।
আরও জানা যায়, ভুয়া এলসি’র মাধ্যমে বিসমিল্লাহ গ্রুপের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় ২০১৩ সালের ৩ নভেম্বর ৫৩ জনের বিরুদ্ধে ১২টি মামলা করে দুদক। ৫৩ জনের মধ্যে ১৩ জন বিসমিল্লাহ গ্রুপের কর্মকর্তা। ৪০ জন ব্যাংক কর্মকর্তা।
ঢাকা, একে, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এআর





