রাজধানীর সংসদ ভবন সংলগ্ন খামারবাড়ী এলাকা থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো নিষ্ক্রিয় করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পাশের খামারবাড়ী চত্বরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন মেট্রোরেল প্রকল্পের কর্মীরা। পরে পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা গিয়ে বেশ কয়েক ঘণ্টা যাবত তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলো নিষ্ক্রিয় করে দেয়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম উর রশিদ জানান, রাতে খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। সেই নয়টার পর থেকে এখনও কাজ চলছে। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী।
খামারবাড়ী এলাকায় ঘিরে রেখেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তারক্ষী বাহিনী। আছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। তবে পুলিশের ধারণা, কেউ হয়তো আতঙ্ক তৈরির জন্য এগুলো সেখানে রেখে দেয়।
এএস





