প্রধান বিচারপতি ও বিচার বিভাগ নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের আদালত অবমাননাকর বক্তব্যের ব্যাখ্যা গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২৭ শে মার্চ  রবিবার দিন ধার্য করা হয়েছে

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে দুই মন্ত্রীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক ও অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার।

 এর আগে আদালত অবমাননাকর বিষয়ে নিজেদের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার জন্য রোববার সকালে সুপ্রিম কোর্টে উপস্থিত হন দুই মন্ত্রী।

 

এসএম