রাজধানীর তুরাগে এক গৃহবধূ (৫০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তুরাগ থানার এক পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, রাত আড়াইটার দিকে ওই নারী নিজ বাসায় ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই সবুজকে আটক করা হয়েছে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ।

এসএইচ