রুবেল হক (২৩) নামে এক ট্রাভেল এজেন্সি কর্মীকে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালেরাজধানীর মুগদা এলাকায় এছিনতাই ঘটে। জানা গেছে,রুবল হক রাজধানীর পুরান ঢাকার নারিন্দা এলাকার ৪১ নম্বর শরত গুপ্ত রোডে বাসিন্দা।
মুগদা থানার উপ পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান,বিকেলে মুগদা বাসস্টের পশ্চিম পাশে মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে রুবেলের গতিরোধ করে। টাকা দিতে না চাইলে দুর্বৃত্তরা রুবেলের দুই পায়ে ও কোমড়ে তিন রাউন্ড গুলি করে। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা.১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ





