কুমিল্লার দেবিদ্বারে ১৫ কেজি গাজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ।
থানা সূত্র জানায়, উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধারসহ আবু কাউছার নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করে পুলিশ ।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার খলিলপুর ব্রীজের পূর্ব পাশ্বে সিএনজি ষ্ট্যান্ড'র সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন লোক পলায়নের সময় পুলিশ এক জনকে আটক করেন। আটককৃত মাদক ব্যবসায়ী ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের মো: আবুল কাশেমের ছেলে আবু কাউছার (২৮)
পরে উপস্থিত লোকজনদের সম্মুখে পুলিশ আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে পলিথিন প্যাকেটে কসটেপ দ্বারা মোড়ানো পাঁচ পোটলা প্রতিটি ৩ কেজি করে সর্বমোট ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে দেবিদ্বার থানার এসআই/মোঃ মোর্শেদ আলম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এসএ/টাইম





