আসছে ১৫ ফেব্রুয়ারি থেকে অধস্তন আদালতের জেলা জজ ও সমপর্যায়ের সকল বিচারকের ছুটি হবে অনলাইনে।প্রথম পর্যায়ে ২১ জেলায় শুরু হলেও পরবর্তীতে ৬৪ জেলা জজদের এর আওতায় আনা হবে।
এ সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন জেলা জজদের সার্কুলার পাঠিয়েছেন। যেখানে অনলাইনে ছুটি প্রবর্তনের বিষয়ে তিনটি উদ্দেশ্যের কথা বলা হয়েছে। সেগুলো হলো- ‘নৈমিত্তিক ছুটি ও কর্মস্থল ত্যাগের বিষয়টি সহজীকরণ, দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি এবং ছুটির তথ্য ডাটাবেজে সংরক্ষণ করা’।
‘প্রাথমিকভাবে সফটওয়্যারটি বাংলাদেশের সকল আদালতে প্রয়োগ না করে পরীক্ষামূলকভাবে প্রয়োগের জন্য ২১ জেলা বাছাই করা হয়েছে। পরবর্তীতে সকল আদালতে ই-অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালু করা হবে’।জেলাগুলো হচ্ছে- কক্সবাজার, নোয়াখালী, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ফেনী, মৌলভীবাজার, সিলেট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, খুলনা, যশোর, গাজীপুর, ঢাকা, পাবনা, নারায়ণগঞ্জ, নাটোর, চাপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জ।
নাজিব





