রাজধানীর উত্তরা এলাকা থেকে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ৩ নারীসহ ৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-২ (র্যাব)।
এসময় তাদের হেফাজতে থাকা ৯জন নারী উদ্ধার ও ১৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাতে উত্তরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ আহমেদ টাইমনিউজবিডিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এবিষয়ে সকাল ১১টায় র্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারীত জানানো হবে বলেও তিনি জানান।
এআই/





