মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা গাড়ি ভাঙচুরের মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে।

বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ একেএম নাসিরউদ্দিন মাহমুদের আদালতে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বিচারক আগামী ১০ নভেম্বর অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেছেন।

২০১০ সালের ৭ নভেম্বর ঢাকার পল্টনে বিএনপিকে সমাবেশ করতে না দেয়ার জের ধরে চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় পর পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় গাড়ি ভাঙচুরের ওই মামলা দুটি করেছিল।

ঢাকা, ৩ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ