বাংলাদেশে পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক তরিকুল ইসলাম তারেক নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ জেমএমবির একজন সংগঠক।

মঙ্গলবার রাতে তাকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা পুলিশের দাবি, খিজির খান হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী এই তরিকুল ইসলাম।

তার কাছে খোয়া যাওয়া দুটো ল্যাপটপ এবং দুটো ক্যামেরা পাওয়া গেছে।

তার একজন সহযোগী আলেক ব্যাপারীকে ঢাকার মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গত ৫ই অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় নিজের বাড়িতে খুন হন ষাটোর্ধ খিজির খান।

এমআর