রায়ের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন তার আইনজীবীরা। এরপর রিভিউ আবেদন ফাইল করা হবে বলে জানিয়েছেন কামারুজ্জামানের আইনজীবী এ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

বৃহস্পতিবার তিনি বলেন, ‘রায়ের সার্টিফাইড কপি এখনও হাতে পাইনি। এটি হাতে পাওয়ার পরই কামারুজ্জামানের সাথে দেখা করব। তবে কামারুজ্জামান মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে রিভিউ আবেদন করবেন বলে ইতিমধ্যেই সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে। আইন অনুযায়ী সার্টিফাইড কপি হাতে পাওয়ার ১৫ দিনের মধ্যে রায় কার্যকর করা যাবে না।’

জেএ