রাজধানীতে স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের অভিযোগে তাঁর স্বামী পারভেজ মিয়াকে আটক করেছে পুলিশ ।
আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে শেরেবাংলা নগর থানাধীন আগারগাঁও তালতলা কলোনিতে এ ঘটনা ঘটে।
গৃহবধূকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই গৃহবধূ ও তাঁর স্বামী কাপড়ের ব্যবসা করতেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এমবি





