কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার মগপাড়া এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার দিবাগত রাত আুমানিক একটায় এ ইয়াবার চালান উদ্ধার করা হয়।
৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ বলেন, ‘মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে আনা হবে বলে আমাদের কাছে তথ্য ছিল।’ এই সূত্রে রাত ১১টার দিকে টেকনাফ পৌরসভার মগপাড়ায় টহল জোরদার করা হয়।
রাত আনুমানিক একটায় সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা মেলে। থামার সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন।
এ সময় বিজিবির জওয়ানেরা তাঁকে ধাওয়া করেন। ওই ব্যক্তি তাঁর হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যান। পরে ব্যাগে ৫০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।
উদ্ধার হওয়া ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





