বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুই দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি করা হয়েছে এবং ২৬শে ২৬ অক্টোবর খালেদাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে এ সাক্ষ্যগ্রহণ মুলতবি করে এ আদেশ দেয়া হয়।
এর আগে, গত ২২ সেপ্টেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার প্রথম সাক্ষী বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদের আংশিক সাক্ষ্যগ্রহণ করা হয়। এরপর ১৩ অক্টোবর পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেছিলেন বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।
২২ সেপ্টেম্বর মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়ার করা দু’টি মামলারই সাক্ষ্যগ্রহণ পেছানোসহ ৬টি আবেদন নামঞ্জুর করে সাক্ষ্যগ্রহণ শুরু করেছিলেন আদালত।
এসএইচ





