রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এর অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের ঘটনায় ১৫ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ সময় তাদের কাছ থেকে এই পরীক্ষার বেশ কিছু প্রশ্ন ও উত্তরপত্র জব্দ করা হয়েছে।
শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে র্যাব-২ এর অপারেশন অফিসার মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,এই চক্রটি অডিটর নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁসের সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
এ বিষয়ে র্যাব -২ এর কার্যালয়ে বিকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকার বিভিন্ন কেন্দ্রে অডিটর নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসএইচ





