গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
টঙ্গী থানায় দায়ের হওয়া নাশকতা মামলার শুনানি শেষে রোববার (২২ মে) দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গী থানায় একটি নাশকতা মামলায় মান্নানকে ১০ দিনের রিমান্ড চেয়ে গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হয়। শুনানি শেষে আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ওএফ





