ঢাকার হজরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ালাইন্সের একটি উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সকালে বিমানবন্দরে বিমানটি অবতরণের পর তল্লাশি চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর আহমেদ জানান, দুবাই থেকে আসা বিজি ০৪৮ ফ্লাইটি সকাল সাড়ে ৭টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটে করে স্বর্ণ পাচার করা হচ্ছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রউফের কাছে গোপন বার্তা ছিল। ওই তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানটিতে তল্লাশি চালানো হয়।
এ সময় বিমানকে ৩-এ সিটের নিচে ৩৯ পিস স্বর্ণের বার পাওয়া যায়, যার মোট ওজন সাড়ে ৪ কেজি। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এই কর্মকর্তা।
এমবি





