রাজধানীর কমলাপুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটককৃত তৌফিক হোসেন সুমন (৩৪) ফেনীর দাগনভূঁইয়া এলাকার বাসিন্দা। তিনি সুইজারল্যান্ড থেকে হোটেল ম্যানেজমেন্টের ওপর ডিগ্রি লাভ করেছেন।
সংবাদ সম্মেলনে র্যাব ১১-এর সিনিয়র সহকারী পরিচালক শেখ বিল্লাল হোসেন জানান, শনিবার রাতে রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে সুমনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে বলে তিনি জানান।
এসএম





