মালয়েশিয়া থেকে অপহৃত ঢাকা-১৯ (সাভার) আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের শ্বশুর ফজলুল হক ঢাকায় ফিরেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের এম এইচ-১০২ ফ্লাইটে তিনি শাহজালাল বিমানবন্দরে আসেন। দেশে আসার বিষয়টি নিশ্চিত করেন ফজলুল হকের ছেলে মনিরুল হক মুকুল।
এর আগে এ ঘটনায় মুক্তিপণ আদায়কারী দুজনকে বাংলাদেশ থেকে আটক করে র্যাব-১২ এর সদস্যরা এবং মালয়েশিয়া থেকে ফজলুল হককে উদ্ধার করে দেশটির পুলিশ।
প্রসঙ্গত, ১৬ সেপ্টেম্বর ফজলুল হক মালয়েশিয়ায় পায়রা গ্লোবাল নামে একটি রেস্তোঁরা চালু করতে সেখানে যান। ১ অক্টোবর ঢাকায় ফেরার পথে তিনি অপহৃত হন। ফজলুল হক বেসরকারি প্রতিষ্ঠান প্রশিকার প্রাক্তন পরিচালক (ফিল্ড অপারেশন)। পরে অপহৃতের ছেলে মুকুল অপহরণের বিষয়টি র্যাবকে অবগত করেন।
এমএইচ





