চট্টগ্রামের পটিয়ায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। র্যাবের দাবি, নিহত ব্যক্তি স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি। এছাড়াও ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের খবর পাওয়া গিয়েছে।
গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার মেহের আটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরমান (২৩)। তিনি উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, আরমান ধর্ষণ মামলার আসামি। গত ১৯ জুলাই অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা হয়।
এএস





