রোববার (২৪ এপ্রিল) সকাল ছয়টা থেকে সোমবার (২৫ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
ডিএমপির গণমাধ্যম শাখা জানায়, আসামিদের কাছ থেকে ১০ হাজার ১৮৫ পিস ইয়াবা, ১৩ কেজি ৭১০ গ্রাম গাঁজা ও ১৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় ডিএমপি।
এইচএন





