রেমিট্যান্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করায় ৮ জন বিকাশ এজেন্ট’কে গ্রেফতার  করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৩ জানুয়ারি) গভীর রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানি লন্ডারিং মামলায় তাদের গ্রেফতার করা হয়।  

সিআইডির অর্গানাইজড ক্রাইমের পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম পরিচয় জানায়নি পুলিশ।

রেমিটেন্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করার অভিযোগে মানি লন্ডারিং আইনে তাদের বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে।

আজ (বৃহস্পতিবার) সিআইডির মালিবাগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এমবি