রাজধানীর মালিবাগ এলাকায় একটি বাসা থেকে মানবপাচারকারী চক্রের ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৩- এর সদস্যরা।

মঙ্গলবার বিকালে মালিবাগ ডিআইটি রোডের একটি বাসা থেকে তাদের আটক করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, তারা মূলত দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের অবৈধভাবে দেশের বাইরে পাঠাতো।

র‌্যাব-৩’র অপারেশন অফিসার এএসপি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত র‌্যাব অভিযান চালাচ্ছে।

কেএইচ