হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫শ গ্রাম স্বর্ণসহ জুবায়ের দেওয়ান (২৫) নামে এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জুবায়ের দেওয়ানের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের জাজিরায়।
বিমানবন্দরের বহির্গমন ক্যানপি ২ এলাকা থেকে সোমবার দিবাগত রাত ৯টার দিকে তাকে আটক করা হয়।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) তানজিনা আক্তার জানান, সৌদি এ্যারালাইন্সের একটি (এসভি-৮০৬) ফ্লাইটে সোমবার রাতে জুবায়ের রিয়াদ থেকে বিমানবন্দরে আসেন।
বিমানবন্দর ত্যাগ করার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে এপিবিএনের সদস্যরা তাকে আটক করে তল্লাশি চালায়। পরে তার কাছ থেকে ৫শ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।
এআই





