রাজধানীতে অভিযান চালিয়ে সাড়ে ৫ কেজি গাঁজাসহ দু'জন আটক করেছে পুলিশ।

সোমবার সকাল সোয়া ১১টার দিকে সেগুনবাগিচায় নির্মাণাধীন একটি বাড়ির নিচ থেকে তাদের আটক করা হয়।

বরিশালের কাঠারিয়ার বাসিন্দা জাফর (২৮) ও শরিয়তপুর জেলার সখিপুরের বাসিন্দা আলিম উদ্দিন (২৭)।

অভিযানে নেতৃত্ব দেয়া রমনা থানার ওসি (তদন্ত) আলী হোসেন জানান, দু'জনই গাঁজার ব্যবসা করেন।

এআই/ এআর