একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির আদেশ পাওয়া জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। এখন আসামিপক্ষ যুক্তি খণ্ডন করছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চে বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এ সময় তিনি মীর কাসেমের ফাঁসির আদেশ বহাল রাখার আরজি জানান। এখন মীর কাসেমের পক্ষে যুক্তি খণ্ডন করছেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসীমসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় তাঁকে এই সাজা দেওয়া হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন মীর কাসেম।

ওএফ