রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের চার খুনের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া তিনজনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ পুলিশের দশ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য এ রিমান্ড আবেদন করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান।

রিমান্ডে নেওয়া তিন আসামি হলেন- ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সুমন, সুমনের স্ত্রী আফসানা ও ‘ডাকাত’ চানমিয়া।

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেএ