৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিদেশি বন্ধু ও সংগঠনকে প্রদানকরা সম্মাননা ক্রেস্টের সোনা জালিয়াতি ও চুরির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুদকের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয় জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন দেশের রাষ্টপ্রধান, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন সংগঠনকে প্রদানকৃত সম্মাননার ক্রেস্টের সোনা জালিয়াতি এবং চুরি করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। ওই ক্রেস্টে যে পরিমাণ সোনা থাকার কথা ছিল, তা দেয়া হয়নি। বিদেশী অতিথিদের দেয়া ক্রেস্টে সোনার বদলে দেয়া হয় পিতল, তামা ও দস্তামিশ্রিত সংকর ধাতু।
এদিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় এই জালিয়াতির বিষয়টি ধরা পড়ে।
বিএসটিআইয়ের পরীক্ষায় দেখা গেছে, এক ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) জায়গায় ক্রেস্টে সোনা রয়েছে মাত্র ২ দশমিক ৩৬৩ গ্রাম। এক ভরির সোনার মধ্যে প্রায় ১২ আনাই জালিয়াতি। আর রুপার বদলে দেয়া হয়েছে ৩০ ভরি বা ৩৫১ প্রাম পিতল, তামা ও দস্তা মিশ্রত সংকর ধাতু পাওয়া গেছে।
এই সোনা জালিয়াতির ঘটনায় ক্রেস্ট ক্রয় কমিটির প্রধান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফাকে ওএসডি করা হয়েছে।
তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে ১৩ ব্যক্তি ও দু'টি বেসরকারি প্রতিষ্ঠানকে দায়ী করেছে। তাদের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী (সনদ প্রাপ্ত মুক্তিযোদ্ধ) এবি তাজুল ইসলামও রয়েছেন।
[b]ঢাকা,একে, ২ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর[/b]
মুক্তিযুদ্ধের ক্রেস্টের সোনা জালিয়াতির অনুসন্ধানে দুদক
৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিদেশি বন্ধু ও সংগঠনকে প্রদানকরা সম্মাননা ক্রেস্টের সোনা জালিয়াতি ও চুরির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গোপন সনদে বাল্যবিয়ে জালিয়াতির ফাঁদে কিশোরীদের আইনি সুরক্ষা
সরকারি নিবন্ধন খাতাকে পাশ কাটিয়ে নওগাঁর বিভিন্ন উপজেলায় অবাধে ‘গোপন রেজিস্টারে’ চলছে নাবালক-নাবালিকাদের বাল্যবিয়ে। সরকারি নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থের বিনিময়ে বিয়ের তথ্য আলাদা খাতায় সংরক্ষণ করছেন একশ্রেণীর অসাধু ম্যারেজ রেজিস্ট্রার (কাজী)। পরবর্তীতে ছেলে বা মেয়ে প্রাপ্তবয়স্ক হলে মোটা অঙ্কের বিনিময়ে সরবরাহ করা হয় বিয়ের মূল নকল (কাবিননামা)। রেজিস্ট্রেশনের এই অবৈধ বাণিজ্যের কারণে আইনি সুরক্ষা ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী পরিবার।
অনিয়ম-জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর পদ ছাড়লেন পুতুল
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। অনিয়ম ও জালিয়াতির অভিযোগে সংস্থাটির তদন্ত চলার মধ্যেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিলেন।
তালাক নিবন্ধনে বাল্যবিবাহ, বহুবিবাহ ডিজিটাল বিবাহ জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে বিবাহ ও তালাক নিবন্ধন চালু হলে বাল্যবিবাহ, বহুবিবাহ, জাল বিবাহ সনদ ও বিবাহসংক্রান্ত বিভিন্ন ধরনের জালিয়াতি রোধ করা সহজ হবে। একই সঙ্গে জনগণ দ্রুত বিবাহ ও তালাকের তথ্য যাচাই এবং ডিজিটাল সনদ পাওয়ার সুযোগ পাবেন।
শেয়ার জালিয়াতি মামলায় আসামি পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু
দুর্নীতি, প্রতারণা, প্রভাব খাটিয়ে ব্যাংকের অর্থ লুট ও আত্মসাতের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পারস্পরিক জোগসাজশে ব্রিলিয়ান্ট বিজনেস কোম্পানি লিমিটেডের নামে ২৫১ কোটি টাকার শেয়ার অধিগ্রহলের মামলার আসামি পদত্যাগী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। এ মামলায় তার সাথে রয়েছেন আরো ১৯ জন।
৮০ হাজার কোটি টাকা ঋণ ও শেয়ার জালিয়াতিতে চুপ্পুর কোম্পানিও জড়িত
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও তার কোম্পানি জেএমসি বিল্ডার্সসহ এস আলমের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো।
















