বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী আদালতে হাজিরা দিয়েছেন ।
মঙ্গলবার সকালে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলামের আদালতে পৃথক তিন মামলায় তারা হাজিরা দেন। এর মধ্যে পল্টনের দুইটি ও শাজাহানপুর থানার একটি মামলা রয়েছে।
আসামী পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত চার্জ গঠনের জন্য আগামী ৮ জুন পরবর্তী তারিখ ধার্য করেন।
আসামি পক্ষে সময়ের আবেদন করে এডভোকেট সানাউল্লা মিয়া।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]