প্রয়োজনীয় নথিপত্র না থাকায় দুদকের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড মামলায় অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বেগম খালেদা জিয়ার দায়ের করা দুই আপিলের শুনানির জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছে আদালত।
আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গত ১৩ জুলাই খালেদার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে দু'টি আবেদনের ওপর ২৪ জুলাই এবং বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন খারিজের বিরুদ্ধে লিভ টু আপিলের ওপর ২১ জুলাই তারিখ ধার্য করেছিল আপিল বিভাগ।
গত ৭ জুলাই খালেদার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আপিল দায়ের করেন।
গত ২৩ এপ্রিল বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে আদেশ দেয়।
ঢাকা, ২১ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





