ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করা হয়েছে।
বুধবার (২২ সেপ্টেম্বর) প্রতারণার অভিযোগে মুজাহিদুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলা করেন।
আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান বলেন, মুজাহিদুর রহমান নামের এক ব্যক্তি বাদী হয়ে ইভ্যালি থেকে দুই টনের একটি জেনারেল কোম্পানির এসি অর্ডার করেছিলেন। যার দাম ছিল ৮৫ হাজার টাকা। অর্ডারের পর এসি না দেওয়ায় আদালতে তিনি মামলা করেন। আদালত ধানমন্ডি থানাকে মামলার আবেদনটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।
এমবি





