রাজশাহী বিভাগের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার দুদক কর্তৃপক্ষ তাকে সাময়িক বরখাস্ত করে। দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা দুদুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
প্রণব কুমার ভট্টাচার্য বলেন, মামলার নথি নষ্ট করার অভিযোগে দুদকের রাজশাহী বিভাগের সহকারী পরিচালক আমিনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি জানান, জব্দৃকৃত ১০ হাজার টাকা তিনি আলমারিতে তুলে রেখেছিলেন । কিন্তু এখন খুঁজে পাচ্ছেন না বলে দাবি করেছেন।
এমএ





