ঘুষ লেনদেনের মামলায় দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশেষ নিরাপত্তা দিয়ে তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে দারুস সালামের লালকুঠি এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে বাছিরকে গ্রেফতার করে দুদক। রবিবার ঘুষ কেলেঙ্কারি মামলায় ডিআইজি মিজানকে গ্রেফতার দেখানো হয়।

প্রসঙ্গত, ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় বাছিরসহ ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে ১৬ জুলাই মামলা করা হয়। ফরেনসিক পরীক্ষায় ঘুষ লেনদেন নিয়ে তাদের কথোপকথনের অডিও’র সত্যতা পাওয়ার পর তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।

এমআর