কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে চট্টগ্রাম আদালতের পেশকাররা। আইনজীবী কর্তৃক পেশকারকে লাঞ্ছিত করার ঘটনায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে যে দোষি প্রমাণিত হবে তার শাস্তি হবে এমন সিদ্ধান্তের পর পেশকাররা সকাল থেকে চলমান কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে। তারা কাজে যোগ দেয়ার পর বেলা ২টা থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে আজ বুধবার সকাল থেকে আদালতে কর্মবিরতি পালন করে পেশকাররা। তারা বিভিন্ন আদালত কক্ষে তালা লাগিয়ে দেয়। বেলা সাড়ে ১১টার দিকে ৪র্থ মহানগর আদালতে লাগানো তালা ভেঙ্গে আইনজীবীরা আদালত কক্ষে প্রবেশ করে।
এই কারণে আদালত প্রাঙ্গণে অতিরিক্ত ২ প্লাটুন পুলিশ মোতায়েন করে চট্টগ্রাম মহানগর পুলিশ।
পেশকারদের অভিযোগ, চট্টগ্রাম মহানগর সপ্তম অতিরিক্ত দায়রা জজ আদালতের পেশকার কেফায়েত উল্লাহকে জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক শারীরিক ও মানসিক নির্যাতন করেছে।
অন্যদিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোঃ ফুয়াদ হাসান জানান, মঙ্গলবার বিকালে জেলা আইনজীবী সমতির নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পেশকার কেফায়েত উল্লাহকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন।
[b]চট্টগ্রাম, ১২ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
অপরাধ
কাজে যোগ দিয়েছে পেশকাররা
কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছে চট্টগ্রাম আদালতের পেশকাররা। আইনজীবী কর্তৃক পেশকারকে লাঞ্ছিত করার ঘটনায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





