রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের প্রিভেনটিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেনসন সিগারেট জব্দ করেছে।

কাস্টমসের সহকারী কমিশনার শহিদুজ্জামান এক বার্তায় শীর্ষ নিউজকে জানান, আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে দুবাই থেকে এমিরাত ইয়ারলাইন্সের একটি বিমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এই বিমানের যাত্রী মো. জসিম উদ্দিন, তার পাসপোর্ট নং- এএ ৮৪১৮৪৩৬ এবং মো. নিজাম উদ্দিন, তার পাসপোর্ট নং- এসি ৪৯৮৯০৮। এদের নামে মোট ৩৩৪ কার্টুন বেনসন সিগারেট আনা হয়। এসব সিগারেটের বৈধ কোন কাগজপত্র না থানায় তা জব্ধ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কাস্টমস সূত্র জানিয়েছে।

এআই