[font=Vrinda, sans-serif]চাঁদপুরের মতলব দক্ষিণে ফারুক মিয়াজী (২৩) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাটন গ্রামে।[/font]
[font=Vrinda, sans-serif]শনিবার সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।[/font]
[font=Vrinda, sans-serif]জানা গেছে[/font], [font=Vrinda, sans-serif]শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মতলব দক্ষিণ থানার এসআই জহিরুল ইসলাম ও এএসআই জাহাঙ্গীর নায়েরগাঁও বাজার এলাকা থেকে ওই ইয়াবা ব্যবসায়ীকে তিন পিস ইয়াবাসহ আটক করে।[/font]
[font=Vrinda, sans-serif]তার বিরুদ্ধে নায়েরগাঁওসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসার একাধিক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।[/font]
[font=Vrinda, sans-serif][b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b][/font]
[font=Vrinda, sans-serif] [/font]





