নড়াইলে কৃষি বিভাগের মেশিনারিজ গোপনে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা গেছে, সুকান্ত রায় নামে একজন উপ-সহকারি কৃষি কর্মকর্তা দীর্ঘ দিন যাবত এসব কাজটি করছেন।
তার বাড়ি নড়াইল সদর উপজেলার মালিয়াট গ্রামে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। গোপালগঞ্জ হতে বিভিন্ন ধরনের কৃষি যন্ত্র এনে এলাকায় বিক্রি করছেন।
৫টি স্যালো মেশিন, ২টি ধান মাড়াই মেশিন, ৪টি স্প্রে মেশিন সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ন কৃষি মেশিনারিজ এনে নিজ এলাকায় বিক্রি করেছেন।
মালিয়াট গ্রামের নসিমন চালক সাগর বাগচী ও সঞ্জীব রায় জানান, তাদের নসিমনে করে ওইসব মেশিন গোপালগঞ্জ ও কোটালীপাড়া হতে নড়াইলের মালিয়াট নিয়ে আসেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুকান্ত রায়।
গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামীর বাড়ি সু- সম্পর্ক থাকার সুবাদে এসব দুর্নীতি করছনে নরিবে।
এইসব মেশিনারিজের কোন কাগজ পত্র না দিতে পারায় ক্রেতারা এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদনের প্রস্তুতি নিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ সুকান্ত প্রায়ই বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি এনে এলাকায় বিক্রি করে। এসব সরকারি পন্য এক জেলা হতে অন্য জেলায় এনে কিভাবে বিক্রি করছেন ? এমন প্রশ্নের কোন জবাব দিতে পারেননি উপ-সহকারি কৃষি কর্মকর্তা সুকান্ত রায়।
এ এস





