জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাজধানী রমনা থানার নাশকতার মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১১ সালের সেপ্টেম্বরে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত নেতা আজহারুল ইসলামসহ আরো কয়েকজনের বিরুদ্ধে রমনা থানায় নাশকতার মামলা করে পুলিশ। এর পর তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।
এদিকে আগেই আরেকটি মামলায় এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এমআর





