জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় পরবর্তী তারিখ ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও এ মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জুর আহমেদকে জেরা করেন আসামী পক্ষের আইনজীবী মো.শামসুদ্দিন বাবুল ও সিরাজুল ইসলাম।
ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের (ভারপ্রাপ্ত) বিচারক আব্দুল মজিদের আদালতে আজ এ জেরা করা হয়।
জেরা শেষে এ মামলার পরবর্তী তারিখ ঘোষণা করা হয়।
রাডার ক্রয়ে দুর্নীতির অভিযোগে ১৯৯২ সালের ৪মে তৎকালীন দূর্নীতি দমন ব্যুরো এরশাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করে। পরে ১৯৯৪ সালের ২৭ অক্টোবর এ মামলার চার্জ গঠন করা হয়।
[b]ঢাকা, ৯ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
অপরাধ
এরশাদের রাডার ক্রয় মামলার পরবর্তী তারিখ ২০ ফেব্রুয়ারি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে দায়েরকৃত রাডার ক্রয় সংক্রান্ত দুর্নীতি মামলায় পরবর্তী তারিখ ২০ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।