নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় মঙ্গলবার ভোরে গ্রেফতার হওয়া র্যাবের তিন সদস্যকে ৭ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
সকাল ৯টার দিকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে তাদেরকে হাজির করে ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেফতার তিন র্যাব সদস্য হলেন, হাবিলদার নাসির উদ্দিন, এএসআই আবুল কালাম ও এএসআই বজলুর রহমান।
এআর





