রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ১২টি সোনার বারসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতদের নাম জানা যায়নি। আটকের সময় তাদের কাছ থেকে ১২টি সোনার বার ও তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমকে