দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। পাঁচ সদস্যের সমন্বয়ে এ কমিটি গঠন করতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
কমিটি গঠনের পর তা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করতে হবে। গতকাল (১৮ এপ্রিল) এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)।
হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে অধীন শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোকে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাউশির মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক।
২০০৯ সালে আদালত প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে পাঁচ সদস্যের যৌন নিপীড়ন বিরোধী কমিটি করার নির্দেশনা দেন। যেই কমিটির প্রধান হবেন একজন নারী।
কিন্তু এখনও বেশিরভাগ প্রতিষ্ঠান আদালতের এই নির্দেশনা মানেনি। বড় বড় দু'চারটি বিশ্ববিদ্যালয় বাদে স্কুল-কলেজে এ সংক্রান্ত কমিটি নেই বললেই চলে।
এএস





