সোনালি ব্যাংক সাভার শাখার ৩ কর্মকর্তাসহ ১১ জনের বিরুদ্ধে ৪২টি ভুয়া টিটির মাধ্যমে ১ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
আজ মঙ্গলবার দুদকের উপ-পরিচালক রেবা হালদার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জটিশ দাখিল করেন। গত ১৮ সেপ্টেম্বর কমিশন আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেয়।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন, ব্যাংকটির সাভার শাখার সাবেক ব্যবস্থাপক আক্কাস আলী, প্রিন্সিপাল অফিসার আব্দুস সামাদ, মোঃ ফজলুল হক, ব্যাংকের কথিত গ্রাহক মোজাম্মেল হক, ওয়াহিদুল ইসলাম, মেহেরউদ্দিন, এনামুল হক, আব্দুল আলীম, এস কে এম রবিউল ইসলাম, নবীউল্লাহ এবং মেজবাহ উদ্দিন খান।
২০১৩ সালের ৭ ফেরুয়ারি ঢাকার সাভার থানায় দন্ডবিধির ৪০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা করে দুদক। আর মামলাটি তদন্ত করেন দুদকের উপ পরিালক রেবা হালদার।
একে/এসএইচ





