রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম শহিদুল (৪২)বলে জানা যায়।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে মুগদার মান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ভাই আনোয়ার জানান, মান্দা এলাকায় রাত ৩টার দিকে ছিনতাইকারীর কবলে পড়েন শহিদুল। এ সময় তাকে ছিনতাইকারীরা কুপিয়ে যখম করে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ