রাজধানীর চকবাজার এলাকায় শিল্পী আক্তার (৯) নামের এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। সে রংপুর জেলার সেকেন্দার আলীর মেয়ে। তবে শিল্পী তার গ্রাম ও উপজেলার নাম জানাতে পারেনি।
পুরান ঢাকার চকবাজার নূর ফাতাহ লেনের বিদ্যুৎ অফিসের সামনে থেকে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
শিল্পী জানায়, তার সৎ মা তাকে জোর করে তিন বছর আগে চকবাজারের একটি বাসায় গৃহকর্মীর কাজ দেন। তাকে গৃহকর্তা রিপন ও গৃহকর্ত্রী খেয়া আক্তার প্রায়ই সময় তাকে মারধর করত। সোমবার সকালে ঘর ঝাড়ু দেওয়ার সময় সে পাঁচশ টাকা কুড়িয়ে পায়। পরে সে ওই টাকা তার গৃহকর্তা রিপনকে দেয়। কিন্তু রিপন চুরির অভিযোগ এনে তাকে লাঠি দিয়ে পেটান। পরে আহত অবস্থায় সে কৌশলে ওই বাড়ি থেকে পালিয়ে আসে। কিন্তু বাড়ির ঠিকানা সে বলতে পারে না।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেক মিয়া জানান, শিল্পী সুস্থ হলে বাড়ি খুঁজে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এআই
অপরাধ
চকবাজারে গৃহকর্মীকে নির্যাতন
রাজধানীর চকবাজার এলাকায় শিল্পী আক্তার (৯) নামের এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার সেকেন্দার আলীর মেয়ে। তবে শিল্পী তার গ্রাম ও উপজেলার নাম জানাতে পারেনি।





