৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টি নেতা ইঞ্জিনিয়ার আব্দুর জব্বারকে গ্রেফতারের বিষয়ে আগামী ১২ জুন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
গত ১২ মে তার বিরুদ্ধে প্রসিকিউশনের আনীত পাঁচটি অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।
কিন্তু এখন পর্যন্ত তার গ্রেফতার সংক্রান্ত কোনো প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল না করায় আগামী ১২ জুন এ ব্যাপারে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
প্রসিকিউটর জাহিদ ইমাম জানান, ওই দিন পিরোজপুর জেলার এসপি,মঠবাড়িয়ার থানার ওসি ও তেজগাঁ থানার ওসিকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। তা ছাড়া জব্বারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনাল-১ এ শুনানি হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ১১ মে প্রসিকিউটর মোহাম্মদ জাহিদ ইমাম জব্বারের বিরুদ্ধে পাঁচটি আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন।
গত ২৯ এপ্রিল এ মামলার তদন্ত সম্পন্ন করে চূড়ান্ত প্রতিবেদন প্রসিকিউশনের কাছে দাখিল করে তদন্ত সংস্থা।
[b]ঢাকা,কেএ ২ জুন(টাইমনিউজবিডি.কম)//[/b]
অপরাধ
জব্বারকে গ্রেফতারের বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ
৭১'র মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টি নেতা ইঞ্জিনিয়ার আব্দুর জব্বারকে গ্রেফতারের বিষয়ে আগামী ১২ জুন আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।





