হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ কার্টন (২৪ কেজি) অবৈধ বিদেশি ওষুধ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার বিকালে ওষুধগুলো ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনা হয়।
এর আগে বুধবার ডিএইচএল কুরিয়ারে আসা প্রায় ২৩ কেজি অবৈধ ওষুধ উদ্ধার করে কাস্টমসের গোয়েন্দারা।
কাস্টমসের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার জানান, বৃহস্পতিবার ধরা পড়া বিপুল পরিমাণ অবৈধ ওষুধ থাই এয়ারের টিজি-৩২১ ফ্লাইটে করে ব্যাংকক থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।
এসবের মধ্যে যৌনউত্তেজক ট্যাবলেট, গর্ভপাতের ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ রয়েছে। উদ্ধার হওয়া এসব ওষুধ আমদানির অনুমতি ছিল না।
এমকে





